Breaking News
Home / TRENDING / করোনা সংক্রমণ থেকে বাঁচাতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দিলেন কাউন্সিলর

করোনা সংক্রমণ থেকে বাঁচাতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দিলেন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি।

আজ শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। তাই করোনা ভাইরাস থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে উদ্যোগী হলেন বিধান নগর পৌরনিগম ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। বুধবার সকালে ফুল, পানীয় জল, পেন সহ পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন মাস্ক। ছাত্রছাত্রীরা যাতে করোনা ভাইরাস থেকে বাঁচেন তাই তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানালেন জয়দেব নস্কর।

চারটি পরীক্ষা কেন্দ্রের মোট ১১০ জন ছাত্রছাত্রীদের হাতে মাস্ক তুলে দেন তিনি। আর স্থানীয় কাউন্সিলরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সহ তাদের অভিভাবকরা। এ প্রসঙ্গে কাউন্সিলর জানিয়েছেন, ছাত্র ছাত্রীরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তাই ওদের সুনিশ্চিত করতে ওদের শিক্ষা যেমন জরুরি। তেমনি জরুরী স্বাস্থ্য। তাই আমি করুণা সংক্রমণ থেকে বাঁচাতে ওদের হাতে পরীক্ষায় প্রয়োজনীয় পেন পানীয় জলের সঙ্গে একটি মাস্ক দিয়েছি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *