Breaking News
Home / TRENDING / বিধাননগরের হোটেল ও গেস্ট হাউসে পুলিশি নজরদারি

বিধাননগরের হোটেল ও গেস্ট হাউসে পুলিশি নজরদারি

নিজস্ব সংবাদদাতা

সামনেই লোকসভা নির্বাচন। সুষ্ঠভাবে নির্বাচন করাতে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন তিনতারা হোটেল এবং গেস্ট হাউসগুলিতে নজরদারি শুরু করেছের। ভিন রাজ্যের বাসিন্দা এলেই পুলিশকে সেটা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ উত্তর বিধাননগর থানার পক্ষ থেকে এলাকার বেশকয়েকটি তিনতারা হোটেলে হানা দেওয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে একটি পরিদর্শন অভিযান চালানো হয় এবং আজ সেই অভিযানেই সামিল হয় বিধাননগর থানা উত্তর। সল্টলেকের ডি এফ ব্লক, বি এ ব্লক সহ বেশ কিছু তিন তারা হোটেল এবং গেস্ট হাউস গুলিতে নজরদারি অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে হোটেল কর্মীদের সতর্ক করা হয় যাতে ভিন রাজ্যের কোনও ব্যক্তি থাকতে এলে পুলিশকে সেটি তৎক্ষনাৎ জানানো হয়। তাছাড়াও অন্য কোনও দীর্ঘ সময় নিয়ে থাকা ব্যক্তিদের উপরও নজর রাখার নির্দেশ দিয়েছেন তারা। পুলিশ সূত্রে খবর, নির্বাচনের প্রাক্কালে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *