ওয়েব ডেস্কঃ নিউ ইয়র্ক ও হাউসটন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে মূলত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছেন তিনি। সেখানে আলাদা করে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তারপর প্রবাসী ভারতীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
সুত্রের খবর, ২০ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। এখান থেকে একদিনের জন্য হাউসটন যাওয়ার পরিকল্পনা রয়েছে। টেক্সাসে ইন্দো-মার্কিনীদের যে বিশাল সম্প্রদায়, তাঁদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। তবে, মোদী ওয়াশিংটন যাবেন কিনা, তা এখনও ঠিক হয়নি। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের বৈঠকের সাইডলাইনে তিনি ট্রাম্প ও অন্য রাষ্ট্রনেতাদের দেখা করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news