ওয়েব ডেস্ক
নরেন্দ্র মোদির ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া পূর্ব নির্ধারিত হলেও, চিনের বিশ্বাসঘাতকতার ইতিহাস ভারতের মনে রাখা উচিৎ বলে মন্তব্য কংগ্রেস নেতৃত্বর। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর চিন সফরের ঠিক আগেই কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়লেননা কংগ্রেস নেতৃত্ব। চিনের বিশ্বাসঘাতকতার ইতিহাসকে যেন কোনও ভাবেই ভুলে না যায় ভারত, একথাও স্মরণ করিয়ে দিলেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এদিন কংগ্রেসে নেতা পি. এল পুনিয়া এদিন জানান যে, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া পূর্ব নির্ধারিত। তবে, চিন যে বিশ্বাসঘাতক প্রতিবেশী দেশ তা অবশ্যই কেন্দ্রের মনে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অপরিদকে, কংগ্রেস নেতা কে.টি.এস তুলসী এদিন ডোকালাম সমস্যা সমাধানের জন্য সকলকে ধন্যবাদও জানান। উল্লেখ্য, প্রায় ৭০ দিন ধরে ডোকালাম সীমান্ত নিয়ে টানাপোড়েন চলে ইন্দো-চিনের মধ্যে। অবশেষে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়। অপরদিকে, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া জন্য আগামী ৩রা সেপ্টেম্বর বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক আগেই ডোকালাম সমস্যা সমাধান হয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news