নিজস্ব সংবাদদাতা।
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাগরিকত্ব সংশোধনী আইন ফিরিয়ে নিতে বলেছি।” দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে মিনিট দুয়েকের জন্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি সিএএ ও এনআরসি নিয়ে আমাদের অবস্থানের কথা। তাঁকে বলেছি আমরা মনে করি এই বিষয়গুলি প্রত্যাহার করা উচিত।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “এনআরসি, এন পি আর ও সিএএ-র বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন চলছে। প্রধানমন্ত্রীকে বলেছি, বিষয়গুলি আপনি দেখুন। এভাবে যেন দেশ থেকে কোন মানুষ বাদ না পড়ে যান।” তবে মুখ্যমন্ত্রী বার বার বোঝাতে চান যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক নিছক সৌজন্য ও প্রশাসনিক স্তরের। তাই তিনি বলেন, “রাষ্ট্রপতি এলেও আমি তাঁর সঙ্গে দেখা করতে আসি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যে রাজ্যের অতিথিদের তাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কেন্দ্রের কাছে ২৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। ভুলেও প্রায় সাত হাজার কোটি টাকা পাই। সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার কোটি আমার কেন্দ্রের কাছে পাওনা রয়েছে। সেইসব বাংলা বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে।” সঙ্গে তিনি উল্লেখ করেন, “এই বিশাল পাওনা ছাড়াও প্রতিবছর তাঁকে ৫৪ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে ঋণশোধ করতে হচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news