নিজস্ব সংবাদদাতা:
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে ওড়িশায় যা করার করেছে। সম্পত্তির প্রভূত ক্ষতির পাশাপাশি জানা গিয়েছে নিহতের সংখ্যা ৬। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সে রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, পুরীতে ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি দাপট দেখায় সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে। এখন কিছুটা দুর্বল হয়ে কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দীঘা থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে। যা ক্রমাগত উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তা যখন রাজ্যের উপরে আছড়ে পড়বে হওয়ার গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার। যা বেড়ে ১১৫ কিলোমিটার অবধি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য আজ রাতে অথবা কাল ভোর-রাতে ঝড়টির কলকাতায় ঢোকার সম্ভাবনা। যার জেরে আজ সন্ধের পর থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ সব জেলাগুলিতেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news