ওয়েব ডেস্ক:
তবে কি প্রলয় এসে গেল! যখন দেশের এক প্রান্ত কাঁপছে ঘূর্ণিঝড় ফণীর দাপটে, তখন অন্য প্রান্তে কিনা ভূমিকম্প। সকালে ওড়িশায় যখন শুরুর তাণ্ডব চালাচ্ছিল ফণী, সেই সময়েই হিমাচল প্রদেশের মান্ডি জেলা সহ আশপাশের এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। কাকভোরের ঘটনা। আতঙ্কের কম্পনে হুড়মুড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সকলে।
যদিও কম্পনের মাত্রা ছিল সামান্যই। রিখটার স্কেলে ৪.২। যাকে মৃদু কম্পন বলে হয়। তবু ভূমিকম্প সবসময়েই আতঙ্কের জন্ম দেয়। মান্ডির মানুষেরও গভীর ঘুম ভাঙিয়ে সেই আতঙ্কই এদিন এনে দেয় ভূকম্প।
শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্ডি অঞ্চল। এদিন কম্পনের পর বেশ কিছুক্ষণ আতঙ্ক বজায় ছিল। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news