Breaking News
Home / TRENDING / জঙ্গলমহল হাসলে মানুষ বিজেপির দিকে আসত না : লকেট

জঙ্গলমহল হাসলে মানুষ বিজেপির দিকে আসত না : লকেট

চিত্ত মাহাত, ঝাড়গ্রাম :

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জঙ্গলমহল মোটেও হাসছে না । যদি হাসত তাহলে মানুষ দলে দলে বিজেপিতে আসত না। শুক্রবার ঝাড়গ্রামের নয়াগ্রামে এক জনসভায় এ কথা বলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । নয়াগ্রাম ব্লক বিজেপির ডাকা চৌকো-পাথরা ফুটবল মাঠে্র জনসভায় বিজেপি নেত্রী বলেন , এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সাগর পর্যন্ত প্রচার করেছেন , জঙ্গলমহল হাসছে । যদি জঙ্গল মহলের মানুষ সুখ ও শান্তিতে থাকতেন তাহলে মানুষ দলে দলে বিজেপিতে আসছেন কেন ? তিনি দাবি করেন, আসলে এই সরকার মিথ্যাবাদীদের সরকার। আসন্ন নির্বাচনে এই সরকারকে উৎখাত করার কাজটা শুরু করতে হবে আমাদেরই । বিজেপি নেত্রী আরও বলেন , পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছে শাসক দল । বিজেপি সেই সন্ত্রাসকে উপেক্ষা করে ভোটের ময়দানে লড়াই করছে । তিনি সেই সব বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন , আপনারা ভয় পাবেন না। এই সন্ত্রাসের মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছতে হবে। আর সেই দিন বেশি দূরে নয় । বিজেপি নেত্রী তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়ণ প্রকল্পগুলোর বাস্তবায়নের দিকগুলোও তূলে ধরেন এবং বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন জানান ।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *