Breaking News
Home / TRENDING / কংগ্রেসের দলিত রাজনীতির ফাঁদে পা নয়, বিজেপিকে নিদান সঙ্ঘের

কংগ্রেসের দলিত রাজনীতির ফাঁদে পা নয়, বিজেপিকে নিদান সঙ্ঘের

নিজস্ব সংবাদদাতা:

দলিতদের ওপর অত্যাচার হচ্ছে এই অভিযোগে বারবার সোচ্চার হচ্ছেন রাহুল গাঁধী। দলিত নিগ্রহ নিয়ে দলিতরাও প্রতিবাদে রাস্তায় নেমেছে। দলিতদের ওপর নির্যাতন নিয়ে বিজেপিকে চাপে ফেলেছে বিরোধীরা। এর পাশাপাশি শীর্ষ আদালত দলিত আইন লঘু করার কথা বলায়, অনেক রাজ্যেই দলিতরা মারমুখি হয়ে হামলা করেছে। ফলে দলিতদের মন জয় করতে দলিতদের সঙ্গ করার কথা বলেছিলেন মোদী। কিন্তু সেই নির্দেশ পালন করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। অনেকেই দলিতের ঘরে গিয়ে খাবার জল আনিয়েছেন বাইরে থেকে। এমন কী দলিতদের সাবান দিয়ে স্নান করাও নিদান দেওয়া হয়েছিল। এই সব ঘটনায় বেজায় চটেছেন সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তিনি এই পুরো বিষয়টিকে নাটুকেপনা আখ্যা দিয়েছেন। কংগ্রেসের ফাঁদে না পড়ার কথাও বলেছেন। তাঁর দাবি,আরএসএস কোনও জাতির ভিত্তিতে ভেদ করে না। সকলকেই একই ভাবে দেখে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *