Breaking News
Home / TRENDING / রাজ্য সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ এনে পার্থর আক্রমণের মুখে রাজ্যপাল

রাজ্য সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ এনে পার্থর আক্রমণের মুখে রাজ্যপাল

নীল রায়।

এবার ফোন ট্যাপিং ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়াল তৃণমূল। রবিবারে একবালপুরে মাড়োয়ারি সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেই অনুষ্ঠানেই সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী কোন তথ্যের ভিত্তিতে বলেছেন আমি জানি না। তবে আমার কাছে বিভিন্ন ক্ষেত্রের অনেক বড় বড় মানুষ দেখা করতে এসে বলেছেন, এখানে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে।” তিনি আরও বলেন, “আপনারা তো সাংবাদিক। অনেক খোঁজ খবর রাখেন। আপনাদের কি এখানে স্বাধীনতা আছে? যদি থাকে, তাহলে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যদি মনে করেন তা নেই, তাহলে কিছু করুন।”

রাজ্যপালের এই বক্তব্যের জবাব দিতে বেশি সময় নেয়নি তৃণমূল। প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) বলেন, “রাজ্যপালের পদটা একটা সাংবিধানিক পদ। কিন্তু দুর্ভাগ্য হল এই যে, উনি রাজনৈতিক মুখপাত্রের মতো কথা বলছেন।” পার্থর আরও বক্তব্য, “কারা রাজ্যপালকে একথা বলেছেন, সেই তালিকা প্রকাশ করুন।” রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংঘাত কোন নতুন বিষয় নয়। সম্প্রতি কালীপুজো রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যাওয়ার পর ভাবা গিয়েছিল সেই সংঘাতে ছেদ পড়বে। কিন্তু রাজ্যপালের মন্তব্য এদিন আবারও উসকে দিল নতুন বিতর্ক।

প্রসঙ্গত, শনিবার তক্তা ঘাঁটি ছট পুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেছিলেন, “এনএসও’ই ওই সফটওয়্যার কেন্দ্রকে দিয়েছে। কেন্দ্রের নির্দেশেই ফোন-হোয়াটসঅ্যাপে আড়ি পাতা হচ্ছে। জাসুসি চলছে।” সেই অভিযোগেএর বিরুদ্ধে পাল্টা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও দিলীপ ঘোষ (Dilip Ghosh) একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। সেই বিতর্কের রেশ ধরেই রাজ্যপালকে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেই প্রশ্নের জবাব দিয়ে আবারও সরাসরি সংঘাত শুরু হল রাজ্য সরকার ও রাজ্যপালের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *