Breaking News
Home / TRENDING / মুকুলকে অপমান করে মমতাকেই অসম্মান করছেন পার্থ-গৌরীরা, মত টিএমসির একাংশের

মুকুলকে অপমান করে মমতাকেই অসম্মান করছেন পার্থ-গৌরীরা, মত টিএমসির একাংশের

দেবক বন্দ্যোপাধ্যায়ঃ

কথায় বলে রতনে রতন চেনে!
তৃণমূল কংগ্রেসে মমতার নবরত্ন ছাড়াও রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে বিবিধ রতন!
তৃণমূল কংগ্রেসকে বিশ্লেষণ করতে চাইলে বিভিন্ন ভাবে করা যায়। একটি বিশ্লেষণে বর্তমান তৃণমূল দুটি ভাগে বিভক্ত, সৎ ও অসৎ। আবার এভাবেও বলা যায় যে তৃণমূলের দুটি ভাগ, আদি-নব্য কিংবা সবুজ পাঞ্জাবি-নীল পাঞ্জাবি (অভিষেক অনুগামী)। সদ্য আরও দুটি ভাগ খুব চোখে পড়ছে। সে দুটি হল, সরব ও নীরব। মুকুল রায় বিজেপি যাওয়ার পর থেকে দলের একটি অংশ বড় সরব। তারা মুকুল রায়ের অযোগ্যতা বর্ণনা করার কোনও সুযোগই ছাড়ছেন না!
তৃণমূলের এই রত্নরাজিতে মুকুলই ছিলেন একমাত্র কচু। সেই কচু বিদেয় হয়েছে। তবে সেই কচু বিদায়ের কীর্তন দলে এখনও চলছে। শুরু করেছিলেন পার্থ তারপর ববি-বালু হয়ে এখন সেই দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছেন গৌরীশঙ্কর দত্ত।
এই সব নেতারই নিজ নিজ অভিজ্ঞতা ভিন্ন, রাজনৈতিক চেতনা ভিন্ন, শিক্ষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন। তবু একটি বক্তব্যে তাঁরা কমবেশি একমত যে মমতার হাত মুকুলের মাথায় ছিল বলে মুকুল নেতা অন্যথায় ও একটা এলেবেলে। বলা যেতে পারে বিবিধ রতনের মধ্যে মুকুলই একমাত্র কচু। পার্থ ছড়াকাটার লোভ সামলাতে না পেরে আগেই বলেছেন, মুকুল কাঁচড়াপাড়ার কাচড়া। সম্প্রতি গৌরীশঙ্কর বলেছেন ঘর মোছার ন্যাতা। একই সঙ্গে বলেছেন, মমতা মুকুলকে রাস্তা থেকে তুলে এনে নেতা করেছেন।
প্রশ্ন উঠছে এখানেই। আর প্রশ্নটা উঠছে তৃণমূলের অন্দরেই। যাঁরা খামোখা মুকুলকে অপমান করে নেত্রীকে খুশি করতে চাইছেন না (এই অংশটা এখনও বেশি) ঘনিষ্ঠ মহলে তারাই তুলছেন একটি জরুরী প্রশ্ন। তাদের বক্তব্য, মুকুলকে অপমান করার প্রতিযোগিতায় নেমে এরা আসলে মমতার নেতৃত্বগুণ নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। মুকুল যদি অযোগ্য তাহলে মমতা কেন তাঁকে নেতা করলেন?
তর্কের খাতিরে যদি মেনে নিতে হয় মুকুলের যোগ্যতা নয় বিশ্বাসযোগ্যতার কারনেই মমতা তাঁকে শীর্ষ নেতা করেছিলেন, তাহলে কি পার্থরা স্বীকার করে নিচ্ছেন তাঁরা বিশ্বাসযোগ্য নন? বা কোনও দিন ছিলেন না?
দলের এই অংশের মধ্যে নতুন পুরনো অনেক নেতাই রয়েছেন যাঁরা রাজনীতির লড়াইয়ে ব্যক্তিগত পর্যায়ে অপমান করার সংস্কৃতি মেনে নিতে পারছেন না। কেউ কেউ আরও একটু এগিয়ে বলছেন, “কথায় বলে রতনে রতন চেনে। দিদি নেতা হিসেবে মুকুলকে ঠিকই চিনেছিলেন। আর যারা মুকুলকে কচু প্রমান করতে চায় তারা আসলে দিদিকেই অপমান করছে বেশি। দিদি কোনও কচুকে (অযোগ্য) বেছে নেওয়ার মতো নেত্রী নন!”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *