Breaking News
Home / TRENDING / প্রস্তুতির সময় মাত্র এক মাস! বিরোধীদের ফাঁপরে ফেলতেই কী এগোল ভোট!

প্রস্তুতির সময় মাত্র এক মাস! বিরোধীদের ফাঁপরে ফেলতেই কী এগোল ভোট!

ঈষাণিকা ভোরাই

বোলপুরের প্রশাসনিক মূল্যায়ন বৈঠকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন পঞ্চায়েত ভোট হবে জুন থেকে আগস্ট এর মধ্যে। কিন্তু শনিবার প্রথমে রাজ্য সরকারের প্রস্তাব ও তারপর নির্বাচন কমিশন ভোটের যে দিনক্ষণ প্রকাশ করল তাতে দেখা যাচ্ছে, বেশ কিছুদিন এগিয়ে আনা হলো পঞ্চায়েত নির্বাচন। প্রশ্ন উঠছে কেন তড়িঘড়ি এগিয়ে আনা হলো নির্বাচনের দিন ! প্রশাসন সূত্রে খবর, মে মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে রমজান মাস। ফলে জুন মাসের মাঝ পর্যন্ত ভোট প্রক্রিয়া চালু রাখার অসুবিধা ছিল। আবার জুন মাসের ১৫ তারিখের পর নির্বাচনের দিন ঠিক করলে রাজনৈতিক দলগুলোর প্রচারের ক্ষেত্রে সমস্যা হত। তাই সবদিক বিবেচনা করে মে মাসের প্রথম সপ্তাহেই নির্বাচনের সঠিক সময়ে বলে মনে করছে নবান্ন। এদিকে তৃণমূল সূত্রে খবর, যেভাবে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কোন্দল ও খুনোখুনি ক্রমেই বাড়ছে, তাতে দিন যত পিছিয়ে যাবে এই খুনোখুনি ও গোষ্ঠী কোন্দলের সংখ্যাও তত বাড়বে। তাই তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোও যাতে বেশি প্রস্তুতির সুযোগ না পায়, সেটাও এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ। যদিও নির্বাচন কমিশনের এই ঘোষণায় তীব্র বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি তো ইতিমধ্যেই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এদিকে বামেদের দাবি, নির্বাচন একদিনে করা উচিত ছিল। পাশাপাশি কংগ্রেসের দাবি, যেভাবে জেলাওয়ারি ভোটের দিন ঘোষণা করা হয়েছে তাতে রাজ্য সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এই অবস্থায় ২০১৩ সালের মতো এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়েও আগামী দিন যে রাজনৈতিক ডামাডোল এরাজ্যে চালু হবে তা নিশ্চিতভাবেই বলা যায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *