Breaking News
Home / TRENDING / পার্থর বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা? মমতার মুখ পোড়ালেন অমিত মিত্র!

পার্থর বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা? মমতার মুখ পোড়ালেন অমিত মিত্র!

নিজস্ব প্রতিনিধি :

অমিত ভার্সেস অমিত। শাহ ভার্সেস মিত্র। রাজনৈতিক অভিযোগ ভার্সেস প্রশাসনিক উত্তর। পুরুলিয়ার রাজনৈতিক মঞ্চ ভার্সেস নবান্নের প্রেস কর্ণার।
কিন্তু লড়াইটা শেষ পর্যন্ত গুলিয়ে গেল!
আসলে লড়াইটা গুলিয়ে দিলেন অমিত মিত্র নিজেই।
বৃহস্পতিবার পুরুলিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে অভিযোগুলো করেছিলেন তা দুভাগে বিভক্ত। একটা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক। যার উত্তর রাজনীতিগতভাবেই দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু গোল বাঁধলো প্রশাসনিক অভিযোগের উত্তর দিতে গিয়ে। সূত্রের খবর, রাজ‍্যকে দেওয়া কেন্দ্রের টাকা নয়ছয় করা নিয়ে অমিত শাহের অভিযোগের উত্তর প্রশাসনিক ভাবে দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে এগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, যে আর্থিক অনিয়মের অভিযোগ বিজেপি সভাপতি তুলেছেন, আর্থিক হিসাব দিয়েই তার উত্তর দিন অর্থমন্ত্রী। কিন্তু নবান্ন প্রেস কর্ণারে এসে অমিত মিত্র গুলিয়ে ফেললেন (নাকি ইচ্ছে করেই!) তাঁর ভূমিকা। সরাসরি রাজনৈতিক উত্তর দিতে শুরু করলেন। প্রশাসনিক সদর দফতরে দাঁড়িয়ে একের পর এক রাজনৈতিক বক্তব্য পেশ করলেন তিনি। শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুড়ি ছোঁয়ার মতো করে শুধু বললেন, ‘গ্রাম বাংলার উন্নয়ন দেখলে উনি(অমিত শাহ্) বুঝতে পারবেন টাকা কোথায় গেছে।’ প্রায় ২২ মিনিটের সাংবাদিক সম্মেলনে ঐ একবারই অর্থ নয়ছয়ের বিষয়টি এল। স্বাভাবিকভাবেই মার খেল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। আর্থিক অভিযোগের উত্তর আর আর্থিক হিসাব পেশ করে দেওয়া হল না। স্বভাবতই প্রশ্ন উঠছে যথাযথ হিসাব দেওয়ার ছিল না বলেই কী বিষয়টি এড়িয়ে গেলেন অর্থনীতিবিদ অর্থমন্ত্রী! যদিও সাংবাদিক সম্মেলন শেষ হ‌ওয়ার পর তিনি একান্তে জানান যে তিনি আবেগ থেকেই এই সাংবাদিক সম্মেলন করেছেন। কিসের আবেগ? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর বিরুদ্ধে অমিত শাহ টাকা নয় ছয়ের অভিযোগ তুলেছেন। তা কোনও মতেই সহ্য করতে পারেননি একদা কর্পোরেট, অধুনা মন্ত্রী, অতি সম্প্রতি রাজনীতিক হয়ে উঠতে চাওয়া অমিত মিত্র। রাজনীতির কঠিন ময়দানে কখনও কখনও আবেগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু প্রশাসনিক তথ্য দেওয়ার সময় সেই আবেগ যদি নিজেকে গ্রাস করে তাহলে সরকারের উদ্দেশ‍্য ব‍্যাহত হতে বাধ্য। পাশাপাশি একটি প্রশ্ন ওঠাও অবশ্যম্ভাবী। সেই প্রশ্নটি উঠেওছে। তা হল, সচেতন ভাবেই কি একই কথার পুনরাবৃত্তি করে, রাজনৈতিক কথা বলে, এমনকি বিজেপিকে জঙ্গি দল বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের নজর কেড়ে যে উত্তরটি সোজা ভাবে দেওয়ার কথা সেটাই পাশ কাটিয়ে গেলেন অভিজ্ঞ কর্পোরেট?
মিত্রের সাংবাদিক বৈঠকের পর থেকেই অনেকগুলি প্রশ্ন মাথা চাড়া দিয়েছে। নবান্নকে মুহূর্তে তৃণমূল ভবন বানিয়ে ফেলার অভিযোগ তো রয়েছেই, রয়েছে সাংবাদিকদের ডেকে আসল বিষয় এড়িয়ে গিয়ে বাকি অন্যান্য বিষয়ে ২২ মিনিট ধরে কথা বলে যাওয়ার অভিযোগ।
এমনিতে জাতীয় স্তরে ডেরেকের সঙ্গে অমিতই একমাত্র দলের মুখপাত্র। স্থান কাল পাত্রের গণ্ডগোল না করে ফেললে ওঁর রাজনৈতিক বিষয়ে মন্তব্য করায় কোনও বাধা নেই।
আরও একটি বিষয় সামনে এসেছে তৃণমূলর অন্দরে। সাধারণ ভাবে রাজ্যের সংবাদ মাধ্যমকে দলের বক্তব্য বলেন পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় সংবাদ মাধ্যমের সামনে প্রধানত ডেরেকই মুখ খোলেন, কদাচিৎ অমিত। এর আগে অমিতের হাতে গেছে পার্থর শিল্প দফতর। সেই থেকে সরাসরি শিক্ষা জগতের মানুষ না হওয়া সত্বেও পার্থ (তাঁর কর্মক্ষেত্র ইন্ডাস্ট্রি) সামলে চলেছেন শিক্ষা দফতর। দলের অন্দরে গুঞ্জন রাজ্যস্তরে সাংবাদিকদের সামনে রাজনৈতিক বিষয়ে দলের বক্তব্য পেশ করার অধিকারেও কী হাত বাড়াতে চাইছেন অমিত মিত্র! তবে পার্থ অনুরাগীরা খুশি। পার্থর বাড়া ভাতে ছাই দেওয়ার প্রথম চেষ্টাতেই ডাঁহা ফেল অমিত!

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *