Breaking News
Home / TRENDING / কোভিড মোকাবিলার বন্দোবস্ত করেই হবে সংসদের বাদল অধিবেশন, জানালেন সংসদীয় মন্ত্রী

কোভিড মোকাবিলার বন্দোবস্ত করেই হবে সংসদের বাদল অধিবেশন, জানালেন সংসদীয় মন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সংসদের (Parliament) বাদল অধিবেশনের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করল কেন্দ্রীয় সরকার। রবিবার এ বিষয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রলহাদ যোশী (Prahald Joshi)। কর্নাটকের (Karnataka) হুবলিতে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “কেন্দ্রীয় সরকার কোভিড সংক্রমণ রুখতে সবরকম স্বাস্থ্য বিষয়ক বন্দোবস্ত করার পরেই সংসদের বাদল অধিবেশন শুরু করা যেতে পারে।” প্রসঙ্গত, মার্চ মাসে বাজেট অধিবেশনের শেষ পর্বে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে দুই কক্ষের অধিবেশন বন্ধ করে দিতে হয়েছিল।

যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কেইয়া নাইডুর মধ্যে আলাপ-আলোচনা চলছে। কিন্তু করোনা সংক্রমনের দাপট বাড়ায় সংসদের অধিবেশন নিয়ে তারা কিছুই জানাতে পারেননি। সম্প্রতি ধীরগতিতে হলেও রাজ্যসভা ও লোকসভায় অফিসের যাবতীয় কাজকর্ম শুরু হয়েছে। বহুদিন পর বসেছে পাবলিক একাউন্ট কমিটির বৈঠক। এবার কীভাবে সংসদের বাদল অধিবেশন শুরু করা যায় তা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে সরকারের।

মার্চ মাসের সংকুচিত বাজেট অধিবেশনে ১৯টি বিল আলোচনার জন্য আনা হয়েছিল। ১৮টি লোকসভা ও একটি রাজ্য সভায়। কিন্তু আচমকা অধিবেশন বন্ধ হয়ে যাওয়ায় এই বিলগুলি যেমন আলোচনা করা যায়নি তেমনই পাস করানো সম্ভব হয়নি। এখন চেষ্টা হচ্ছে স্বাস্থ্যবিধি বজায় রেখে কিভাবে সাংসদরা সংসদের দুই কক্ষের অধিবেশনে যোগ দিতে পারেন। দেশের সমস্ত বিধানসভার স্পিকাররাও তাকিয়ে রয়েছেন সংসদের অধিবেশনের দিন। যে কার্যপদ্ধতি সাংসদের অধিবেশন পরিচালিত হবে, সেভাবেই পরিচালিত হবে দেশের বিভিন্ন প্রান্তের বিধানসভা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *