Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আশরাফ শহেরাই গ্রেফতার

জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আশরাফ শহেরাই গ্রেফতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) বিচ্ছিন্নতাবাদী নেতা আশরাফ শহেরাই (Ashraf Sehrai) গ্রেফতার হলেন। রবিবার সকালে তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে জম্মু-কাশ্মীরের পুলিশ। বর্তমানে তিনি কাশ্মীরের তেহরিক-ই-হুরিয়তের চেয়ারম্যান। সূত্রের খবর, পাবলিক সেফটি এ্যাকট’-এর আওতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কয়েক মাস ধরে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সে রাজ্যের পুলিশের সঙ্গে নিরাপত্তা রক্ষী বাহিনী। কাশ্মীরের শান্তি স্থাপনের লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সরকার। সেই লক্ষ্যেই যে আশরাফ শহেরাইকে গ্রেফতার করা হয়েছে তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।

শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় যে দুই লস্কর জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ভারতীয় সেনা তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে যার বেশিরভাগই পাকিস্তানের অস্ত্র কারখানায় তৈরি। জঙ্গিদের কাছ থেকে পাওয়া গেছে চিনের তৈরি আধুনিক পিস্তলও। শনিবার নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে দুই লস্কর জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই দুই জঙ্গির মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে সেনাবাহিনী। লস্করের সক্রিয় সদস্য ২৩ বছরের ইদ্রিস আহমেদ ভাট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *