নিজস্ব সংবাদদাতা:
কলকাতা পুলিশের পাল্টা আক্রমণে পাত্তা না দিয়ে দিল্লি উড়ে গেলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। উল্লেখ্য, গতকালের ঘটনার পর আজ বেলা বাড়তেই কাউন্টার অ্যাটাকে নামে কলকাতা পুলিশ। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে পাল্টা নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। ভবানিপুর থানা সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে ৪৫ লক্ষ টাকা প্রতারণার মামলায় নোটিশ পাঠায়। যে নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন সিবিআই অধিকর্তা।
পাশাপাশি এদিনই সুপ্রিমে কোর্টে কলকাতার নগরপালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। যে মামলায় মঙ্গলবার ফের শুনানি হবে। সব মিলিয়ে সিবিআই বনাম কলকাতা পুলিশের লড়াই অন্য মাত্রা পেতে শুরু করেছে।
যদিও বিকেলের বিমানে দিল্লি উড়ে গেলেন পঙ্কজ শ্রীবাস্তব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news