নিজস্ব সংবাদদাতা
অসুস্থ করুণানিধিকে দেখতে বৃহস্পতিবার তাঁর বাড়ি গেলেন চেন্নাইয়ের উপমুখ্যমন্ত্রী ও পণিরসেলভম। তাঁর সঙ্গে ছিলেন এআইএডিএমকের নেতারা। ৯৪ বছরের করুণানিধি মূত্রাশয়ে সংক্রমণ এবং বার্ধক্য জনিত রোগে ভুগছেন। বাড়িতে থেকেই কাবেরি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে করুণানিধির। বৃহস্পতিবার কাবেরি হাসপাতালের তরফে জানানো হয় করুণানিধির স্বাস্থ্যের অবনতি হয়েছে। মূলত বয়সের কারণেই রোগ জটিল হচ্ছে এই বর্ষীয়ান নেতার, এমনটাই জানিয়েছে কাবেরি হাসপাতাল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news