নিজস্ব সংবাদদাতা
ক্ষমতায় এসে ভারতের সঙ্গে পাকিস্তানের সু-সম্পর্ক গড়তে চান, বৃহস্পতিবার এমনটাই জানালেন পাকিস্তানের তেহরিক-এ-ইন্সাফ দলের নেতা ইমরান খান। পাকিস্তানের নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক দল হিসেবে উঠে এসেছে । এদিন, ইমরান খান বলেন দু’দেশের সম্পর্ক গড়ে তুলতে একে অপরের প্রতি দোষারোপ করা বন্ধ করতে হবে।তিনি এও বলেন ভারত শান্তি বার্তায় একদম এগোলে পাকিস্তান দু কদম চলবে। ইমরানের অভিযোগ, ভারতের মিডিয়া তাঁকে বলিউডি ভিলেনের মতো করে দেখাচ্ছে । কিন্তু তিনি দু দেশের মধ্যে সম্পর্ক গড়তে ইতিবাচক পদক্ষেপ নিতে চান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news