প্রসেনজিৎ ধর:
খুব শীঘ্রই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষিত হবে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর।
সূত্রের আরও খবর মে মাসের শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে ৩১ মে, দ্বিতীয় দফা ৩ জুন আর তৃতীয় দফা ৬ জুন ভোট গ্রহন হবে। কোনও বুথে গণ্ডগোল হলে সেই বুথে প পুনর্নির্বাচন হবে ৯ জুন।আর ভোট গণনা হবে ১৩ জুন।
মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আগস্ট মাসে পঞ্চায়েত ভোট হওয়ার ইঙ্গিত দিলেও বাস্তবে হচ্ছে বিপরীত। নির্বাচন কমিশন প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছে। এমনকি যে সব সরকারি কর্মচারী ভোটের ডিউটি করবেন, তাঁদের কাছে ডিউটির চিঠি পাঠানোর কাজও শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news