Breaking News
Home / TRENDING / পঞ্চায়েতের লাড্ডু পাকছে দিল্লিতে

পঞ্চায়েতের লাড্ডু পাকছে দিল্লিতে

ঈষাণিকা ভোরাই:

জনতার দরবার নয়। পঞ্চায়েত নির্বাচন এখন আদালতের দরবারে। রাজনৈতিক দলগুলো, মায় কমিশনকে পর্যন্ত ছুটতে হচ্ছে আদালতে! গত কয়েক দিন ধরেই এ আদালত থেকে সে আদালত ঘুরে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চায়েত মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। ১৬ এপ্রিল নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য হলফনামা সহকারে কমিশনকে জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়ের করা পৃথক একটি মামলায় হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার বিজেপির রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়-কে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।

তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি ছিল, বিজেপি একই বিষয় নিয়ে একই দিনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শুনানির সময় তারা সুপ্রিম কোর্টের মামলার বিষয়টি সম্পূর্ণ চেপে যায়। কল্যান বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘এটা জালিয়াতি। মহামান্য কোর্ট আমার আর্জি গ্রহণ করে বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে।” কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যেভাবে তথ্য গোপন করেছে তাতেই এই মামলা খারিজ করা উচিত। কোর্ট অবশ্য কল্যান বন্দ্যোপাধ্যায়ের আর্জির প্রথমাংশ মেনে নিয়ে বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করে। এদিকে বিজেপির পক্ষে প্রতাপ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে নিজের দোষ স্বীকার করে নেন। তিনি বলেন, ‘আমি দুঃখিত; নিঃশর্ত ক্ষমা চাইছি।” পাশাপাশি তিনি এটাও জানান যে, বুধবারের শুনানির বিষয়ে কাগজপত্র তিনি মঙ্গলবার বিকালের পর হাতে পান। তিনি নিজে আইন বিশেষজ্ঞ নন, ফলে তিনি প্রস্তুতির সুযোগ পাননি। তবে এদিন প্রতাপ বন্দোপাধ্যায় চ্যানেল হিন্দুস্তানকে জানান, তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। ফলে জরিমানা সংক্রান্ত বিবাদও যে এবার দিল্লির অভিমুখে যাত্রা করল তা নিশ্চিত।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *