Breaking News
Home / TRENDING / আদালতের রায়কে মানুষের জয় বললেন মুকুল

আদালতের রায়কে মানুষের জয় বললেন মুকুল

নীল বণিক:

কলকাতা হাইকোর্টের রায়কে মানুষের জয় বলে মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানান, শনিবার আদালতেই প্রমাণিত হল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা বিজেপির অভিযোগগুলির সত্যতা রয়েছে। আদালতের রায় নিয়ে রাজ্যের শাসক দলেরও কড়া সমালোচনা করেন মুকুল রায়। রাজ্য সরকার চেয়েছিল পঞ্চায়েত ভোট একতরফা হোক। কিন্তু তাদের সেই আশাতে হাইকোর্ট জল ঢেলে দিল বলে মন্তব্য করেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, হাইকোর্টে এদিন থাপ্পড় খেয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন নিয়ে মানুষের মতামতকে অগ্রাহ্য করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু রাজ্যের শাসক দলের সেই আশাতেই জল ঢালল কলকাতা হাইকোর্ট। তিনি আরও জানান, বিচার চাইতেই আদালতের দারস্থ হয়েছিলাম। স্বভাবতই বিচার পেয়ে খুশি রাজ্য বিজেপি। আদালতের এই রায়কে মানুষের জয় বলে উল্লেখ করলেন, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রীয়। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, লজ্জ্বা থাকলে পদত্যাগ করুক বর্তমান নির্বাচন কমিশনার। এই পরাজয় শুধু রাজ্যের নয়, রাজ্য নির্বাচন কমিশনারের। অমরেন্দ্র সিংয়ের মতো রাজ্য নির্বাচন কমিশনার ইতিহাসের কালো পাতায় থাকবে বলে জানালেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। আদালতের রায়ের পরেই গান্ধিমূর্তির পাদদেশে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গিওর নেতৃত্বে বিজেপি নেতারা পৌঁছান। গান্ধিজি দেশের গণতন্ত্রের জন্য পরিশ্রম করেছেন। এ রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করতেই রাজ্য বিজেপি গান্ধিমূর্তিতে অবস্থানে বসেছেন বলে জানান কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গিও।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *