ওয়েব ডেস্কঃ
গুরু নানকের জন্মের ৫৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতে আসার আমন্ত্রণ পেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৫ জুলাই গুরু নানক দেবের ৫৫০ বছরের জন্ম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক শিরোমানি গুরুদোয়ারা পারবান্ধক কমিটি। সুত্রের খবর, পাক প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারওয়ার এবং মুখ্যমন্ত্রী উসমান বুজদার।
গুরু নানকের জন্মদিনে নগর কীর্তনের আয়োজন করেছে শিরোমানি গুরু দোয়ারা পারবান্ধক কমিটি। ১০০ দিন ব্যপী দীর্ঘ মিছিল শুরু হবে ২৫শে জুলাই থেকে। সেই মিছিলেও পাক প্রধানমন্ত্রী সহ বাকি আমন্ত্রিতদের সান্নিধ্য চান গুরু দোয়ারার প্রধান। পাশাপাশি শিখ গুরুদোয়ারার এই আমন্ত্রনের পেছেন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও মনে করছেন অনেকে।
এই বিষয়ে সিজিপিসির সভাপতি জি এস লংওয়াল বলেন, “আগামী ২৫ জুলাই গুরু নানক দেবের ৫৫০ বছরের জন্ম বর্ষপূর্তি পালিত হবে। সেই উপলক্ষ্যে মহানগর কীর্তন অনুষ্ঠিত হবে গুরুদোয়ারা নানক সাহিবে। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news