Breaking News
Home / TRENDING / আসাউদ্দিন ওয়াইসির সভায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে ধৃত যুবতী

আসাউদ্দিন ওয়াইসির সভায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে ধৃত যুবতী

 নিজস্ব প্রতিনিধি।

আসাদউদ্দিন ওয়াইসির (Asauddin Oishi) প্রতিবাদ সভায় “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বেঙ্গালুরুর কলেজ পড়ুয়া যুবতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে “সংবিধানকে রক্ষা করুন” শীর্ষক আলোচনা সভা হয়। সেখানেই বক্তৃতা চলাকালীন এক মঞ্চে উঠে পড়েন অভিযুক্ত। কথা বলতে বলতে ওই যুবতী “পাকিস্তান জিন্দাবাদ” (Pakistan Zindabad) স্লোগান দেন। যদিও, পরে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ওই অভিযুক্ত। কিন্তু, তাতেও উদ্যোক্তা ও পুলিশ কর্মীরা তাঁকে মঞ্চ থেকে নামাতে বিলম্ব করেননি।

যুবতীর থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। মঞ্চ থেকে যুবতীকে নামিয়ে দেওয়ারও চেষ্টা করেন আসাউদ্দিন ওয়াইসিও। কিন্তু দমে না গিয়ে ক্রমাগত “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দিতে থাকেন ওই যুবতী। পরে পুলিশি হস্তক্ষেপে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। অমূল্য লিওনা নামের ওই পড়ুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও রুজু করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে, তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তিন দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

যুবতীর মুখে আচমকা ওই স্লোগান শুনে অস্বস্তিতে পড়ে যান আসাদউদ্দিন ওয়াইসি।পরে এমআইএম প্রধান ওয়াইসি বলেন, “আমরা কোনও ভাবেই পাকিস্তানকে সমর্থন করি না। পাকিস্তান আমাদের শত্রু দেশ।” ওয়াইসি দাবি করেন, “এই দেশবিরোধী স্লোগানের সঙ্গে তাঁর ও দলের কোনও যোগ নেই। আমি বা আমার দল ওই স্লোগানে বিশ্বাসী নই। যতদিন বেঁচে থাকব ততদিনই ভারত জিন্দাবাদ স্লোগান দেব। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই আর তা থাকবেও না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *