Breaking News
Home / TRENDING / কাননে কি ফুটবে আবার পদ্ম? পুরভোটের ঘন্টা বাজতেই শুরু বিজেপির শোভন আরাধনা

কাননে কি ফুটবে আবার পদ্ম? পুরভোটের ঘন্টা বাজতেই শুরু বিজেপির শোভন আরাধনা

নিজস্ব প্রতিনিধি।

‘অসম্পূর্ণ কলকাতা পৌরসভাকে পুনরায় স্বমহিমায় আনতে ফিরে আসুন শোভন দা’। এই মর্মে কলকাতার প্রাক্তন মেয়রকে বার্তা দিল বিজেপি (BJP)। শুক্রবার সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে বিজেপির একটি ব্যানার লক্ষ্য করা যায়। এখানে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) ছবি দিয়ে ‘কলকাতার নাগরিকবৃন্দের’ নাম উল্লেখ করা হয়েছে। মূলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতায় বেশি করে এই ধরনের ব্যানার লাগানো হয়েছে।


একটি ব্যানার আবার লেখা হয়েছে, ‘কলকাতার বেহাল দশাকে স্বমহিমায় আনতে ফিরে আসুন শোভন দা।’ কলকাতার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ‘নিষ্ক্রিয় শোভন চট্টোপাধ্যায়কে পুরভোটে ময়দানে নামাতেই কী এমন কৌশল নিয়েছে বিজেপি?’ কারণ, গত বছর ১৪ অগস্ট বিজেপিতে যোগদানের পর থেকেই গেরুয়া শিবিরের হয়ে নৈতিক আঙ্গিনায় দেখা যায়নি শোভনকে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বিজেপি রাজ্য নেতাদের সঙ্গে মনোমালিন্যতা তৈরি হয়েছিল। গতবছর ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে শোভন চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা নিয়ে যাওয়ার ঘটনায়, সকলেই ভেবেছিলেন তৃণমূলে ফিরছেন প্রাক্তন মেয়র। কিন্তু গত কয়েক মাসে তৃণমূলের সঙ্গে শোভনের দূরত্ব বেড়েছে বই কমেনি। আনুষ্ঠানিকভাবে এখনও তিনি বিজেপিতেই।


সূত্রের খবর বিজেপির শীর্ষ নেতৃত্ব তো বটেই, নেতৃত্ব পুরভোটে শোভনকে পেতে আগ্রহী। গত কয়েক মাস ধরে নিরন্তর তারা যোগাযোগ রেখে চলেছেন বেহালা পূর্বের বিধায়কের সঙ্গে। এখনও কোনও প্রতিশ্রুতি দেননি শোভন এমনটাই জানা গিয়েছে। শোভনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শিবিরের আন্তরিকতায় মুগ্ধ হন তাদের প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছেন। তৃণমূল পুরো বিষয়টির ওপর নজর রেখেই চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *