Breaking News
Home / TRENDING / পুলওয়ামা জঙ্গি হামলা পাক অর্থ ব্যবহারের প্রমাণ এনআইএ-র চার্জশিটে

পুলওয়ামা জঙ্গি হামলা পাক অর্থ ব্যবহারের প্রমাণ এনআইএ-র চার্জশিটে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পুলওয়ামা নাশকতায় পাকিস্তানের দুই ব্যাংকে টাকা জমা করতে বলেছিল জঙ্গিরা। চার্জশিটে এমনটাই জানিয়েছে এনআইএ। মঙ্গলবার পুলওয়ামা জঙ্গি হামলার (Pulwama Terror Attack) মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ (NIA)। তাতে জইশ জঙ্গি ও তাদের হ্যান্ডলারদের মধ্যে কথোপকথনের ট্রান্সস্ক্রিপ্ট ও তথ্য দিয়েছেন গোয়েন্দারা। পাকিস্তানের অ্যালায়েড ব্যাঙ্ক ও মিজান ব্যাঙ্কে উমর ফারুকের নামে ১০ লক্ষ টাকা জমা করা হয়। পরে সেই টাকা বেআইনি পথে কাশ্মীরে আনা হয়। পুনাতে ব্যবহার করা হয়েছিল পুলওয়ামা জঙ্গি হামলায়। হামলার পর থেকে শাহরুখ সরকার বলে আসছিল এই ঘটনায় পাক যোগের কথা। এনআইএ মোট ১৩ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটের পরোতে পরোতে রয়েছে পাক যোগের প্রমান সহ উল্লেখ।

এনআইএ জানিয়েছে, অন্য একটি ভয়েস মেসেজ থেকে জানা যাচ্ছে ওই টাকার মধ্যে ৫ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করা হয় দুটি আইইডি বিস্ফোরক তৈরি করতে। পরে সেই বিস্ফোরকই একটি মারুতি ইকো গাড়িতে বসিয়ে সিআরপিএফের কনভয়ের উপরে হামলা চালায় পুলওয়ামার বাসিন্দা আদিল আহমেদ দার। ভারতীয় বিমান আইসি-৮১৪-এর অপহরণে যুক্ত জঙ্গি ইব্রাহিম আতহারের ছেলে উমর ফারুক পুলওয়ামা হামলার এক মাস পরে কাশ্মীরে সংঘর্ষে নিহত হয়। তার কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইলে প্রচুর তথ্য ছিল বলে জানিয়েছে এনআইএ। সেখান থেকেই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাসিল করা সম্ভব হয়েছে এনআইএ-র পক্ষে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *