চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ
রাজ্যে ফের নির্বাচন! সব ঠিক ঠা ক থাকলে জুন মাসেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচন করাতে চাইছে রাজ্য।
করাতে চাইছে শিলিগুড়ির মহকুমা পরিষদের ভোটও। নবান্ন, সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়েছে সরকার।
সাধারণত রাজ্যের পরিকল্পনাকেই মান্যতা দেয় কমিশন। তাই ওয়াকিবহাল মহল বলছে, আগামী মাসেই পাহাড়ে নির্বাচনী ডঙ্কা বাজতে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news