চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ
অবশেষে জট কাট লো। আগামী কাল বিধায়ক হিসাবে শপথ নেবেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা থেকে ভোটে জিতেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি বাবুল সুপ্রিয়।
বেশ কিছু প্রশ্ন তুলে তার বিধায়ক পদে শপথ নেওয়া আটকে দেন রাজ্যপাল জাগদীপ ধনকার পরবর্তী ক্ষেত্রে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায় কে দায়িত্ব দেন।
বাবুল সুপ্রিয়র শপথের তবে তিনি শপথ নেওয়া লে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে অপমান করা হবে এই কথা তুলে বাবুল সুপ্রিয় কে শপথ গ্রহণ করা তে অস্বীকার করেন আশীষ বন্দোপাধ্যায়।
শেষ পর্যন্ত জট কাটল আগামীকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় বিধায়ক হিসেবে শপথ নেবেন বাবুল সুপ্রিয় তবে রাজ্যপালের দেওয়া নির্দেশমতো তাকে শপথবাক্য পাঠ করাবেন উপাধ্যক্ষ আশিস বন্দোপাধ্যায় ই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news