নিজস্ব সংবাদদাতা:
সারাদিন অভুক্ত থাকার পর মঙ্গলবার রাতে অবশেষে ভোগ গ্রহণ করলেন জগন্নাথ। মন্দিরের পালাদার ও সেবায়েতদের মধ্যে বিবাদের জেরে জগন্নাথ দেবের রোজনামচায় এই ত্রুটি ঘটে।রীতি অনুযায়ী, টানা ২৪ ঘন্টা যদি জগন্নাথ দেব অভুক্ত থাকেন, তাহলে আগামী ১৪ বছর তাঁকে ভোগ দেওয়া যাবে না। তাই মঙ্গলবার রাত ১২টার আগেই ওড়িষা সরকারের হস্তক্ষেপে মন্দিরের বুধবারের পালাদার বনমালি খুন্তিয়াকে দিয়ে জগন্নাথ দেবের খিচুড়ি ভোগ নিবেদন করানো হয়। তার আগে রাত ১০টা নাগাদ দেবতাদের মহাস্নান করানো হয়। কারন, সারাদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাদের শুধু যে ভোগান্ন দেওয়া হয়নি তা নয়, শয়ন-স্নান-সহ সমস্ত উপাচারই বন্ধ ছিল পুরীর মন্দিরে। জগন্নাথ দেবের ভোগ নিবেদন না হওয়ায় তা মাটিতে পুঁতে দেওয়া হয়। জেলাশাসক এবং পুরীর মন্দিরের প্রশাসক প্রদীপ জেনা নিজে দাঁড়িয়ে থেকে এই বিশেষ ভোগারতির ব্যবস্থা করেন। ঘটনার সূত্রপাত ওড়িষা হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে । এই রায় অনুযায়ী যে কোনও সেবায়েত যখন তখন গর্ভগৃহে ঢুকতে পারবেন না।যখন যাঁর কাজ থাকবে তখন তিনি যেতে পারবেন। এরপর এক সেবায়েতের মাতৃবিয়োগ হওয়ায় অশৌচের কারনে গর্ভগৃহের কাজ থেকে ছুটি নেন তিনি। এদিকে হাইকোর্টের রায় লঙ্ঘন করে গর্ভগৃহে ঢুকবেন না বলে জানিয়ে দেন বাকি সেবায়েতরা। এই বিবাদের জেরে জগন্নাথ দেবের ভোগ নিবেদনে ত্রুটি ঘটে। এদিকে বুধবার জগন্নাথ দেবের ভোগ রান্না হলেও আগেরদিন ভোগ নষ্টের অজুহাতে ভক্তদের ভোগ রান্না করতে রাজি হননি সেবায়েতরা। ফলে পরপর দুদিন ভোগ পাননি ভক্তরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news