Breaking News
Home / TRENDING / বসু-মমতার রাজ্যে সঙ্ঘ নিয়ে বাড়ছে আগ্রহ, প্রচারক বাড়াচ্ছেন ভাগবত

বসু-মমতার রাজ্যে সঙ্ঘ নিয়ে বাড়ছে আগ্রহ, প্রচারক বাড়াচ্ছেন ভাগবত

নীল বণিক:

সঙ্ঘ সূত্রের খবর,এ রাজ্য সহ গোটা পূর্ব ভারতেই প্রচারক সংখ্যা বাড়াবার দিকে জোর দেওয়া হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে আরএসএসের প্রচারকের সংখ্যা ১২০০। আগামী তিন মাসের মধ্যে রাজ্যে প্রচারকের সংখ্যা বেড়ে ১৮০০ হবে বলে জানা গিয়েছে। উত্তর ভারতেই সবচেয়ে বেশি প্রচারক সংখ্যা সঙ্ঘের। এই প্রচারকরাই সঙ্ঘ পরিবারের সাফল্যের চাবিকাঠি। যে কারণে এই রাজ্যে প্রচারকের সংখ্যা বাড়ানোর উদ্দ্যোগ নেওয়া হয়েছে। নাগপুরে সংঘের রাজ্য ভিত্তিক পর্যালোচনায় উঠে এসেছে, কম বয়সীদের মধ্যে সংঘ পরিবার সম্পর্কে আগ্রহ বাড়ছে। তাই এই সুযোগকে কাজে লাগাতে বাড়তি প্রচারক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে আরএসএস। কম বয়সীদের কাছে টানতে সঙ্ঘের বাছাই করা কম বয়সী প্রচারক পাঠাচ্ছেন মোহন ভাগবতরা। তবে রাজ্যে প্রচারকদের মাঠে নামানোর আগে, তাঁদের ভালো করে এ রাজ্য সম্পর্কে ওয়াকিবহাল করবেন রাজ্যের সংঘের দায়িত্বে থাকা প্রচারকরা। তারপর নতুন প্রচারকদের নির্দিষ্ট করে দেওয়া হবে দায়িত্ব। সেই মতো সংঘের নতুন প্রচারকরা কাজ শুরু করবেন। এই রাজ্যে গত চার বছরে আরএসএসের প্রভাব ও প্রতিপত্তি আগের থেকে অনেকটাই বেড়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *