নিজস্ব প্রতিনিধি।
দিল্লি হিংসার পর থেকে বারবার বিরোধীরা নিশানা করেছে তাঁকে। কখনও মানুষকে বিভ্রান্ত করে অশান্তির দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে কখনও আবার পদত্যাগ চাওয়া হয়েছে তাঁর।

এবার বিরোধীদের বিরুদ্ধে পার্টির অন্দরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এখনও কিছু দল দেশের স্বার্থের থেকে নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এরা দেশের সমূহ ক্ষতি করছে, ব্যক্তি স্বার্থ এবং দলের স্বার্থ চরিতার্থ করার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির এক বৈঠকে বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ও বন্দেমাতরমের থেকে কিছু দলের কাছে অন্য ইস্যু গুরুত্বপূর্ণ ছিল। ঠিক একই জিনিস করা হচ্ছে ভারত মাতা কী জয় নিয়ে। একইরকম ভাবে এই স্লোগান, এই ভাবধারার বিরুদ্ধে যাচ্ছে মানুষ। এঁরা কোনওদিন দেশের ভালো চায় না।

কারণ দেশের ভালোর জন্য চাই শান্তি আর একতা। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আজ এখানে দেশের উন্নতির জন্য কাজ করছি। দেশের অগ্রগতিই এই সরকারের প্রধান লক্ষ্য।‘ সংসদের লাইব্রেরিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী প্রমুখ।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news