নিজস্ব সংবাদদাতা:
সোমবার বিকেলে বঙ্গোপসাগরের জম্বু দ্বীপের কাছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ডুবে যাওয়া তিনটি ট্রলারের মধ্যে একটি ট্রলারের সন্ধান মিলেছে ডালহৌসি দ্বীপের কাছে। জানা গিয়েছে, এফ বি জয়কৃষাণ নামের এই ট্রলারের কেবিনের মধ্যেই দশজন মৎস্যজীবী আটকে রয়েছেন। তবে এখনও সমুদ্রে উত্তাল থাকায় ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে বঙ্গোপসাগরের জম্বু দ্বীপের কাছে এফ বি মালেশ্বর নামে ডুবে যাওয়া অন্য একটি ট্রলারের ভাঙা অংশের খোঁজ মিলেছে। মঙ্গলবার বিকেল থেকেই উদ্ধারের জন্য মৎস্যজীবীদের ছয়টি ট্রলার ঘটনাস্থলে গেলেও খারাপ আবহাওয়ার কারনে তা সম্ভব হয়নি। এদিকে বুধবার সকাল থেকেই নেভি, কোস্টগার্ড ও স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধারের চেষ্টা করছেন। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবী সুত্রে জানা গিয়েছে কয়েকজনের দেহ সমুদ্রে ভাসতে দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ১৯ জন মৎস্যজীবীর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news