Breaking News
Home / TRENDING / ‘ঘুঘুর বাসা ভাঙতে’ টেন্ডার প্রক্রিয়ায় কড়া পদক্ষেপ নবান্নের

‘ঘুঘুর বাসা ভাঙতে’ টেন্ডার প্রক্রিয়ায় কড়া পদক্ষেপ নবান্নের

ঈষাণিকা ভোরাইঃ

সরকারি দফতরের সবখানেই ‘ঘুঘুর বাসা’। ফলে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার চাইলেও কাজ এগোচ্ছে না অনেক ক্ষেত্রে। এমন কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরে। পরিস্থিতি পরিবর্তনে এবার টেন্ডার প্রক্রিয়ায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। সূত্রের খবর, এবার থেকে সরকারি দফতরও সরাসরি কাজের বরাত দিতে পারবে না কোনও সংস্থাকে। সেক্ষেত্রে অর্থ দফতরের অনুমোদন লাগবে। (ব্যতিক্রম পুর ও নগর-উন্নয়ণ দফতর।)

উল্লেখ্য, গত ৫ জুলাই নবান্ন সভাঘরের প্রশাসনিক অধিবেশনে টেন্ডারের স্বচ্ছতা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বিষয়টি নিয়ে বিরক্ত বুঝিয়ে দিয়েছিলেন সেদিন। এখন নবান্নের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, টেন্ডার প্রক্রিয়ার ঘুঘুর বাসা ভাঙতেই মরিয়া হয়ে কড়া পদক্ষেপ নিল সরকার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *