চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রায় এক কোটি উপর জাল নোট সহ ১৭টি সোনার বিস্কুট সাথে ৯ জনকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ (Coochbihar Police)। জানা গিয়েছে কোচবিহার থেকে অসম যাওয়ার পথে তাদের গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এস এস বি গোয়েন্দা বিভাগের খবর অনুযায়ী কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও এসএসবি ১৭ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযান চালিয়ে কোচবিহার থেকে অসম যাওয়ার ডাওয়াগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের উপর একটি এদের গ্রেফতার করে। জানা গিয়েছে, একটি গাড়ি করে তারা অসমের দিকে যাচ্ছিল ও তাদের স্কট করে কয়েকটি বাইক নিয়ে যাচ্ছিল।
এভাবে বাইকে স্কট করতে দেখে পুলিশের সন্দেহ হয়। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি সহ তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি করে এক কোটি ওপরের জাল নোটসহ সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । আজ তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কোথা থেকে এই বিপুল পরিমাণ জাল নোট এল তা খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় যোগ রয়েছে কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news