Breaking News
Home / TRENDING / বেলগাছিয়ার দুর্গা মণ্ডপে শোনা যাবে মাধুকরী মিহির পানুয়ার বাঁশি

বেলগাছিয়ার দুর্গা মণ্ডপে শোনা যাবে মাধুকরী মিহির পানুয়ার বাঁশি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে থেমেই বাঙালির সেরা পার্বণের প্রস্তুতি। একেবারে অভিনব কায়দায় থিম পুজোর আয়োজন করতে চলেছে উত্তর কলকাতার বেলগাছিয়া দুর্গোৎসব কমিটি (Belgachia Durgapuja Committee)। এই কমিটির যুগ্ম সম্পাদক জয়দীপ সাহা জানিয়েছেন, এই করোনা আবহে অন্যরকম ভাবে এবছর দুর্গাপুজো করা হচ্ছে। থাকছে থিম মিউজিক। সেই থিম মিউজিক পরিবেশন করবেন মিহির পানুযা। মিহির পানুয়া কাকদ্বীপ থেকে শহর কলকাতায় আসা এক ভিক্ষুক। বাঁশি বাজিয়ে তিনি তাঁর জীবিকা নির্বাহ করেন। তাঁর বাঁশি শুনে বেলগাছিয়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই পুজো এবছর লাইভ ‘থিম মিউজিক’ করবেন মিহির বাবু।

মিহির পানুয়াও কলকাতার এক নামজাদা পুজোর অংশ হতে পেরে যথেষ্ট খুশি। মিহির পানুয়া বলেছেন, আমি কাকদ্বীপের বাসিন্দা। প্রতিদিন শহর কলকাতায় এসে বাঁশি বাজিয়ে পেট চালাই। বেলগাছিয়া দুর্গোৎসব কমিটি আমার কাঁধে এই গুরুদায়িত্ব দেওয়ায় আমি খুশী।” অন্যদিকে এবছর বেলগাছিয়া দুর্গোৎসব কমিটির সদস্য সোমনাথ দলুই বলেছেন, “করোনা ভাইরাসের পরিস্থিতিতে এক সংকটময় জীবনযাপন এবং অন্যদিকে আমফানের ফলাফল যার ফলে প্রান্তিক মানুষের অবস্থা খুব শোচনীয়। তাই এবছর বেলগাছিয়া দূর্গোৎসব কমিটি এবছরের থিম “আবদ্ধ ” করোনা ও আমফান ঘুর্ণিঝড়ের দুর্যোগ, এই দুয়ের মাঝখানে মানুষের জীবন যেভাবে সংকটময় হয়ে উঠেছে, সেকথাই এখানে তুলে ধরা হবে বেলগাছিয়া দুর্গোৎসব কমিটিতে। একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস দিযে এ বছর প্যান্ডেল হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *