Breaking News
Home / TRENDING / ২০২১ সালেও অনিশ্চিত টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ

২০২১ সালেও অনিশ্চিত টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

টোকিও অলিম্পিক (Tokyo Olimpic) নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল। আগামী বছর অলিম্পিক আয়োজন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন খোদ আয়োজক কমিটির প্রধান। জাপানের ২০২০ অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি বলছেন, “পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী বছরও বাতিল করা হবে অলিম্পিক। ঝুঁকি  নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রশ্ন নেই।” প্রসঙ্গত, এবছরের অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল ২৪ জুলাই। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের দাপটে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ২০২১ সালে হবে টোকিও অলিম্পিক। ‌ কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আগামী বছরও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

 অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি বলছেন, “এই ভাইরাসকে যদি আমরা হারাতে পারি তাহলে আগামী গ্রীষ্মে অলিম্পিক হবে। নাহলে খুবই কঠিন। আমি বলছি না যে গেমস হওয়া উচিত নয়। কিন্তু পরিস্তিতি না বদলালে আমরা বাতিল করতে বাধ্য হব। আর ২০২২ পর্যন্ত গেমস কোনওভাবেই পিছিয়ে দেওয়া যাবে না।” জাপান প্রশাসনের কথায়, অলিম্পিকের জন্য হাজার হাজার মানুষ সে দেশে গেলে তাঁদের সঙ্গে করোনাও ছড়িয়ে পড়তে পারে। কারণ, প্রশাসনের পক্ষে এত মানুষের দিকে নজর রাখা সম্ভব নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *