ওয়েব ডেস্কঃ
এবার ভারতের মাটিতে তৈরি হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন নিউক্লিয়ার প্লান্ট। ফ্রান্স ও ভারতের যৌথ উদ্যোগে এই নিউক্লিয়ার প্লান্ট নিয়ে ইতিমধ্যেই চুক্তি সাক্ষরিত হয়েছে। মহারাষ্ট্রের জয়িতাপুরে সেই নিউক্লিয়ার প্লান্টের কাজ শুরু হয়েছে গত বছরই। ৯৯০০ মেগাওয়াট সম্পন্ন এই নিউক্লিয়ার প্লান্টটি নিয়ে ফ্রান্সকে উত্সাহ দিয়েছিল নিউক্লিয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
২০০৮ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে জয়িতাপুর নিউক্লিয়ার প্লান্ট নিয়ে পারমানবিক চুক্তি সাক্ষরিত হলেও এর কাজ শুরু হয়েছে ২০১৮ সালে।
জয়িতাপুর নিউক্লিয়ার প্লান্টে মোট ছটি রিঅ্যাক্টর আছে যার প্রতিটির ক্ষমতা ১৬৫০ মেগাওয়াট। জানা গিয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিটি প্লান্টই বিশ্বের জন্য খুবই উপাদেয় হতে চলেছে। এতদিন অবধি ভারত ও ফ্রান্স শুধু প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেও অবশেষ যুক্ত হল পারমানবিক শক্তিতেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news