Breaking News
Home / TRENDING / চার মাদকপাচারকারীকে গ্রেফতার করল এনএসবি

চার মাদকপাচারকারীকে গ্রেফতার করল এনএসবি

নিজস্ব সংবাদদাতা ঃ

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নার্কোটিক কন্ট্রোল ব্যুরো বেলগাছিয়া থেকে ২ মিলিগ্রাম এলএসডি ও ২.৪ কেজি গাঁজা উদ্ধার করে আফরিন নামে এক কিশোরীর কাছ থেকে। অভিযুক্ত আফরিন জেরায় স্বীকার করেছে,এলএসডি তাকে দিয়েছে তাঁর বন্ধু জেহানা ফিলিপিস। আর গড়িয়ার দীপঙ্কর দার তাঁকে গাঁজা সরবরাহ করেছে। এনসিবি জানিয়েছে,আফরিন ও জেহানা প্যাট মেমরিয়াল স্কুলে থাকাকালীন বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে মাদক কারবারে জড়িত হয়ে পড়ে। জেহানা জেরায় জানায়, পিকনিক গার্ডেনের প্রশান্ত বাসনেট এই কারবারের সঙ্গে যুক্ত। এলএসডি তাঁর হাত ঘুরেই জাহানার কাছে আসে। প্রশান্তকে জেরা করে মাদকচক্রের চাঁইয়ের সন্ধান মেলে।

লেক টাউনের দিব্যেন্দু রায়ের নাম উঠে আসে। দিব্যেন্দুর বাড়ি থেকে আরও ৩৭ মিলিগ্রাম এলএসডি উদ্ধার হয়। দিব্যেন্দুর সঙ্গে ব্যাঙ্গালোরের যোগসূত্র রয়েছে। ২০১৬ মাদক কারবারের যুক্ত থাকার অপরাধে ব্যাঙ্গালোর পুলিশ দিব্যেন্দুকে গ্রেফতার করে।

ধৃত চারজন মাদক কারবারীর সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *