নীল রায়। ঘটনার ঘনঘটা রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এনআরএস হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায় দুজনেই সরকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন। ডিরেক্টরেট অব মেডিকেল এডুকেশনের কাছে দেওয়া ওই ইস্তফা পত্রে তাঁরা দু’জনেই বলেছেন, তাঁদের দায়িত্ব থেকে যেন অবিলম্বে অব্যহতি দেওয়া হয়। কারণ, সরকার তাঁদের যে দায়িত্ব দিয়েছে তা পালন করতে তাঁরা অপারগ। প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় মোহাম্মদ সাহিদের মৃত্যুর পর রণক্ষেত্র হয়ে ওঠে এন আর এস হাসপাতাল চত্বর। মৃতের আত্মীয় সহ তাঁর ঘনিষ্ঠরা হামলা চালান হাসপাতালের ডাক্তারদের উপর। হামলায় গুরুতর আহত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় সহ আরো একজন। সেই ঘটনা ক্রমেই বড়ো আকার নিয়ে এখন দেশের চিকিৎসক মহলও সাড়া ফেলেছে তীব্রভাবে। এদিন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেই আগুনে ঘি দিয়েছে। তারই মাঝে এই দুই আধিকারিকের পদত্যাগের বেহাল হয়ে পড়েছে এন আর এসের চিকিৎসা পরিষেবা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news