নীল রায়।
পৃথক রোগের একই ওষুধ দিয়ে চলেছেন ভোটগুরু প্রশান্ত কিশোর (Prashant Kishor) ! সেই ২৯ জুলাই থেকে শুরু ! বিধায়ক ও ব্লক সভাপতিদের পর এবার কলকাতা করপোরেশনে (Kolkata Municipal Corporation) তৃণমূল কাউন্সিলরদের ‘দিদিকে বলো’ কর্মসূচির নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার সন্ধ্যায় কালীঘাটের জয়হিন্দ ভবনে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে দলীয় কাউন্সিলরদের ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করতে নির্দেশ দিয়েছেন মেয়র।
বৈঠকের সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে কমপক্ষে একটি ‘দিদিকে বলো’ (Didi ke Bolo) কর্মসূচি পালন করতে হবে প্রত্যেক কাউন্সিলরকে। আগামী ৩০ নভেম্বর মধ্যে ওয়ার্ডে কমপক্ষে আরও তিনটি এই কর্মসূচি করে প্রশান্ত কিশোরের বাহিনীকে জানাতে হবে। বৈঠকে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, যে ওয়ার্ডের দলীয় কাউন্সিলর নেই সেক্ষেত্রে দায়িত্ব পালন করবেন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি।
আগামী মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে রাজ্যে পুরভোটের মরসুম। কলকাতা পুর নিগমের ভোট হবে ওই সময়। প্রত্যেক কাউন্সিলের জানতে ইচ্ছুক সংরক্ষণের তালিকা। বৈঠকের জানিয়েছেন, নতুন বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে নিজে নিজে ওয়ার্ডে পড়ে থাকা কাজ শেষ করে ফেলতে হবে প্রত্যেক তৃণমূল কাউন্সিলরকে। যদি কোনও ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন হয় তার জন্য রয়েছে প্রশান্ত কিশোরের বাহিনী। সমস্যা জানার পর তা নিরসন করবেন প্রশান্ত কিশোরের দলবল।
সংরক্ষণের তালিকা প্রকাশ প্রসঙ্গে এ দিনের বৈঠকে ফিরহাদ হাকিম বলেছেন, “এ বছর ফেব্রুয়ারি মাসে সংরক্ষণের তালিকা প্রকাশ পাবে। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এই সংরক্ষণের তালিকা আইন মাফিক করছেন। কাজ শেষ হলেই এই তালিকা প্রকাশ করা হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news