নিজস্ব সংবাদদাতা
সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের আসন্ন বৈঠকে তিন তালাক নিয়ে আলোচনা হতে পারে। সোমবার একথা জানান মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য রহিমুদ্দিন আনসারি। ৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদের ওবেসি হাসপাতালে তিনদিনের বৈঠক শুরু হবে। তিন তালাক বিল ছাড়াও বাবরি মসজিদ ইস্যু নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। প্রদম দিন বোর্ডের এক্জিকিউটিভ সদস্যদের বৈঠক হবে। দ্বিতীয় দিন বোর্ডের সাধারন সদস্যরা আলোচনায় অংশ নেবেন। এই বৈঠকে কেন্দ্রীয় বাজেট নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বোর্ডের সাধারন সম্পাদক মহম্মদ সেলিম খাসমি, আসাদুদ্দিন ওবেসি সহ ৬১জন সদস্য এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news