চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত অভিভাবকদের। শনিবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার পাম এভিনিউয়ের অশোক হল গার্লস হাই সেকেন্ডারি স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ দেখা যায়। দীর্ঘদিন ধরে তারা এই বিক্ষোভ করছেন তারা। আর বিক্ষোভের কারণ হল অতিরিক্ত মাত্রায় ফি বৃদ্ধি । করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছি। সঙ্গে লকডাউন (Lockdown) পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। বেতনে কোপ পড়েছে অধিকাংশের। এমন পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন অভিভাবকরা। প্রসঙ্গে অভিভাবকরা হস্তক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন এদিন।
অভিভাবকদের দাবি তারা স্কুলের ফি অবশ্যই দেবেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষকে তা অর্ধেক করতে হবে। এই পরিস্থিতিতে তারা কোনও অতিরিক্ত ফিস দেবেন না। বাসের ফি দেবেন না এবং অতিরিক্ত মাত্রায় যেসবের কারনে টাকা চাওয়া হচ্ছে, তারা সেই অর্থ দেবেন না বলেই জানিয়েছেন। এবং তারা চাইছেন অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলুন । আলোচনার ভিত্তিতে পারস্পারিক সমঝোতার মধ্যে আসতে চাইছেন অভিভাবকরা। কিন্তু এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে কোনও নোটিশ বা উদ্যোগ চোখে পড়েননি বলে জানাচ্ছেন অভিবাবকরা। ইতিমধ্যে শহর কলকাতায় একাধিক স্কুলের সামনে দেখা গেছে ফি বৃদ্ধির কারণে অভিভাবকদের বিক্ষোভ আর এবার সেই তালিকায় সংযোজন হল অশোক হাই সেকেন্ডারি স্কুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news