প্রসেনজিত ধরঃ
এবছর শ্রীরামপুরে বিডিও অফিসের পাশাপাশি মহকুমা শাসকের দফতর থেকেও মনোনয়ন তুলতে পারবেন প্রার্থীরা। নিয়মমতো মহকুমা শাসকের দফতরের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর তা নিয়েই বিক্ষোভে ফেটে পডলেন আইনজীবীরা। কারন, মহকুমা শাসকের দফতর শ্রীরামপুর আদালত চত্ত্বরের মধ্যেই। ১৪৪ ধারা জারি থাকায় আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না বিচারপ্রার্থীদের। শুনানি থাকা সত্ত্বেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। ফলে কার্যত ফাঁকা বসে আইনজীবীরা। শনিবার নির্বাচন কমিশনের এই নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত, শান্তিপূর্ণভাবে মনোনয়ন তোলার কাজ সম্পন্ন করতে মনোনয়ন কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news