Breaking News
Home / TRENDING / বিশ্ববাজারে এবার আলফ্রানসোর সঙ্গে লড়বে মালদার আম

বিশ্ববাজারে এবার আলফ্রানসোর সঙ্গে লড়বে মালদার আম

ঈষাণিকা ভোরাই:

মালদার আম এর খ্যাতি আজ শুধু বাংলা কেন সারা দেশ জোড়া। এবার সেই সুস্বাদু আম দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি দিতে চলেছে ইউরোপের বাজারে। রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের উদ্যোগে এবার মালদার আম পৌঁছে যাবে ইংল্যান্ড ফ্রান্স ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে। দফতর সূত্রের খবর, এ বছর মালদা তে প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে, যাতে প্রায় ৪০০ মেট্রিক টন আমের উৎপাদন হবে। এই বিপুল পরিমাণ সুস্বাদু আম বিদেশের বাজারে রফতানি করবে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর। এর ফলে একদিকে যেমন মালদহের আম ব্যবসায়ীরা লাভবান হবে, উল্টো দিকে বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে মালদার আম এর সুখ্যাতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই খাদ‍্য প্রক্রিয়াকরণ দফতর এই আম রফতানির বিষয়ে প্রস্তুতি শুরু করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *