নিজস্ব সংবাদদাতা :
“উত্তর প্রদেশ বা বিহারের উপনির্বাচনের ফলাফল দেখে মমতার আহ্লাদের কিছু নেই। কারণ ওঁকে কেউ জোটে নেবে না।”
বক্তা মুকুল রায়। মালদায় টেট পরীক্ষার্থীদের অনশন ভাঙিয়ে ও হাজার খানেক তৃণমূল কর্মীকে বিজেপিতে জয়েন করিয়ে একটু জিরিয়ে নিচ্ছিলেন মুকুল।
জিরিয়ে নেওয়া মানে সোফায় গা এলিয়ে বসে ইউপি-বিহারের খবর নেওয়া। এরই মধ্যে কানে এল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, বিজেপির শেষের শুরু। মুকুলের ঝটিতি প্রতিক্রিয়া, ” মমতার এত আহ্লাদের কারণ কী! ওঁকে তো কেউ জোটে নেবে না। ” মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে নেবে না? মুকুলের উত্তর, “না। উনি রাহুল গান্ধিকে নেতা মানতে পারবেন না। তাই কেউ জোটেও নেবে না।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news