রন্তিদেব সেনগুপ্ত
আজ ২১ফেব্রুয়ারী। আজ সকাল থেকেই সোশাল মিডিয়ায় উপছে পড়ছে বাঙালি গর্বে গর্বিত মেসেজে। আজ কথাবার্তায় বাঙালি সাজার দিন। কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি কারা? অনেকেই বলবেন, যাঁরা বাংলায় কথা ফলে তাঁরাই বাঙালি। ভাবুন তো! আমাদের জাতিগত পরিচয় কি শুধুই ভাষার মধ্যে দিয়ে? তাহলে তো ইংরেজি তে যে কথা বলে সেই ইংরেজ। মানে আপনি, আমি, লন্ডনের টম, মালয়েশিয়ার লুসি সবাই ইংরেজ। কিন্তু তা তো নয়। ভাষার বিস্তার শুধু এক দেশের মধ্যেই সীমিত থাকেনা। যেমন স্পেনের ভাষা স্প্যানিশ, তেমনই লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশেও স্প্যানিশের চল আছে। তার মানে শুধু ভাষার মাধ্যমে বাঙালি হওয়া যায়না। বাঙালি সংস্কৃতি, দর্শন ও সমাজব্যবস্থার অনুসারী যাঁরা, তাঁরাই আসলে বাঙালি। তারমানে সনাতন কাল থেকে যে সমাজ বাঙালি পরম্পরার অনুসারী সেই সমাজ এবং সমাজে বসবাসকারীরা বাঙালি। এই সমাজ কীর্তন করে, দুর্গাপুজো করে, নবান্ন, পীঠে পার্বণ করে। এই সমাজ ‘বাবা’কে ‘আব্বা’ বলা শেখায়না। আকাশকে ‘আসমান’ বলা শেখায়না। প্রতিবেশির সঙ্গে বন্ধুত্ব রাখতে গিয়ে ভাষা স্বচরিত্র হারাচ্ছে। তৈরি হচ্ছে পশ্চিম বাংলাদেশ। বাংলা ভাষাকে পরিষ্কার রাখতে হবে। এর আরবীকরন হতে দেওয়া যাবে না। ভাষা দিবস শুধু ভাষা নিয়ে গর্বিত হওয়ার দিন নয়। ভাষাকে সংরক্ষণ করারও দিন। তাই আগামি ২৪ ফেব্রুয়ারী সুবর্ণ বণিক সমাজ হলে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
(লেখকের মতামত ব্যক্তিগত)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news