Breaking News
Home / TRENDING / রাজকুমার কাণ্ডে আর কোনও শিক্ষক গ্রেফতার নয়, নির্দেশ সরকারের

রাজকুমার কাণ্ডে আর কোনও শিক্ষক গ্রেফতার নয়, নির্দেশ সরকারের

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ :

প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনায় নতুন করে আর কোনও শিক্ষককে গ্রেফতার করা হবে না । ঘটনায় রোষ সামাল দিতে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । সোমবার এই নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে সরকারি নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ভোট পরিচালনা করতে গিয়ে নিখোঁজ হয়ে যান প্রিসাইডিং অফিসার ও শিক্ষক রাজকুমার রায়। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এরপর বিক্ষোভ দেখানোর সময় মহকুমা শাসকের হেনস্থার অভিযোগে দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ । এরপর তারা লিস্ট বানিয়ে শিক্ষকদএর গ্রেফতার করছে বলে অভিযোগ ওঠে। এতে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ করছিলেন শিক্ষকেরা। তারপরই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *