নীল বণিক:
এবছর জামাই ষষ্ঠীর মেনুতে পদ্মার ইলিশ যোগ করতেই পারেন শাশুড়ি ঠাকুরণ। কারন আগামি সপ্তাহের শুরুতেই পেট্রাপোল ও হিলি সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করবে পদ্মার ইলিশ। জামাই ষষ্ঠীর আগেই তিনধাপে মোট ৪০০ টন ইলিশ বাংলাদেশ থেকে রাজ্যে আসছে। রাজ্যের মৎসমন্ত্রী চন্দ্রকান্ত সিনহা জানিয়েছেন, গত দুবছরের মধ্যে এত ইলিশ রাজ্যে প্রবেশ করেনি। জামাই ষষ্ঠীর বাজারে ইলিশের দাম মধ্যবিত্তের আওতায় রাখতে চেষ্টা করবে রাজ্য। রাজ্যের মন্ত্রীর দাবি ৪০০ খেকে ৯০০ গ্রাম পদ্মার ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা দরে মিলবে। তারপর যদি কোলাঘাট, ডায়মন্ডহারবার ও দীঘার ইলিশ উঠতে শুরু করে, তাহলে পদ্মার ইলিশ আরও একটু সস্তায় মিলতে পারে বলে জানিয়েছেন রাজ্যের মৎসমন্ত্রী চন্দ্রকান্ত সিনহা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news