ওয়েব ডেস্ক:
কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা গেল তাঁর গলায়। নিশীথের অভিযোগ, সকাল থেকে ১০০টা অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নেয়নি। এইসঙ্গে জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
উল্লেখ্য, এদিন কোচবিহারের মাথাভাঙায় বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কোচবিহারের ছাট খাটের বাড়ি ২৩৪ নং বুথের ঘটনা। এদিকে চৌপথি উচ্চবিদ্যালয়ে নিজের ভোট দেন নিশীথ প্রামাণিক। তৃণমূলনেতা রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ”তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ওরা বুঝতে পেরেছে সন্ত্রাস করে জেতা যায় না। তাই রবীন্দ্রনাথবাবু নানা অভিযোগ তুলছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news