নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশ জুড়ে ২০ টি রাজ্যের ৯১ টি লোকসভা কেন্দ্রের প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এদিন সকাল ৯ টা পর্যন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানায় ১০.৬ শতাংশ, অসমে ১০.২ শতাংশ, অরুণাচল প্রদেশে ১৩.৩ শতাংশ, আন্দামানে ৫.৮৩ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ১৮.১০ শতাংশ ভোট পড়েছে। দেশের বিভিন্ন জায়গার বুথ থেকে ইভিএমের গন্ডগোলের খবর এসেছে। সেখানে দ্রুত কার্যকরী ভূমিকা নিচ্ছে কমিশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সকাল ১০ টা পর্যন্ত নির্বাচন কমিশনে ৪৬২ টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৪৩৬ টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
তবে দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। এদিন ভোট প্রক্রিয়া চলার সময় ছত্তিশগড়ের দন্তেওয়ারায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর। এছাড়া মহারাষ্ট্র, অসম ও পশ্চিমবঙ্গে বেশ কিছু রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপত্যকার দুটি কেন্দ্র জম্মু ও বারাবোলায় এখনও পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news