Breaking News
Home / TRENDING / নীরব মোদির পাসপোর্ট প্রত্যাহার

নীরব মোদির পাসপোর্ট প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা :

১১,৪০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি ও তাঁর আত্মীয় মেহুল চোকসির পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিল বিদেশ মন্ত্রক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে আর্জি জানানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নীরব মোদির সমস্ত শোরুম থেকে বেচাকেনা বন্ধ করার নির্দেশ দিল ইডি। শুক্রবার নীরব মোদির হেডঅফিসে নির্দেশ আসার পরই তাঁর সমস্ত শোরুম বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সারাদিনে দেশের ৩৫টি জায়গায় তল্লাশি চালিয়ে ৫৪৯ কোটি টাকার সোনা ও হিরের গয়না উদ্ধার করেন গোয়েন্দারা। নীরব মোদির ২৯টি সম্পত্তিও চিহ্নিত করা হয়েছে। এদিকে নীরব মোদি কোথায় রয়েছেন তা এখনও জানতে পারেনি সরকার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *